Trusted by 1M+ creators
MP4 এ অডিও যুক্ত করুন
আপনার MP4 ভিডিওগুলোতে অডিও যুক্ত করুন। অনলাইন, সহজেই ব্যবহারযোগ্য
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















অনলাইনে একটি MP4 ভিডিওতে মিউজিক যুক্ত করুন
VEED এর সহজ অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করে আপনার ভিডিওগুলোতে মিউজিক যুক্ত করুন বা আসল অডিও ট্র্যাকটিকে প্রতিস্থাপিত করুন। আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো অডিও ক্লিপ যুক্ত করতে পারেন। MP3, WAV, M4A ইত্যাদির মত আরও অনেক রকম অডিও ফরম্যাত আপলোড করুন। প্রত্যেকটি মিউজিক ট্র্যাক এডিট করুন - অডিও ক্লিপগুলোকে স্প্লিট, ট্রিম, এমনকি একত্রে কম্বাইন করুন। আপনার ভিডিও ও অডিও ট্র্যাকটি একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে। আপনার অডিও এডিট করা ছাড়াও, আমাদের ভিডিও এডিটিং টুল ব্যবহার করে আপনি আপনার ভিডিওগুলোও এডিট করতে পারেন। VEED ব্যবহার করা একেবারেই সহজ। VLC মিডিয়া প্লেয়ার এর মত জটিল সফটওয়্যার ব্যবহার করতে হবে না!
কিভাবে একটি MP4 ভিডিওতে মিউজিক যুক্ত করবেনঃ
ধাপ 01
একটি MP4 ভিডিও আপলোড করুন
'MP4 ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার ফোল্ডার থেকে MP4 ভিডিওগুলো সিলেক্ট করুন। আপনি পপআপ উইন্ডোতে আপনার ফাইলগুলোকে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
ধাপ 02
অডিও ফাইল যুক্ত করা শুরু করুন
এডিটরে আপনার অডিও ফাইলগুলো যুক্ত করার জন্য বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করুন। আপনি স্ক্রিনের বামদিকে নিচে থাকা প্লাস (+) আইকনেও ক্লিক করতে পারেন। আপনার অডিও ফাইলগুলো সিলেক্ট করুন বা বক্সে টেনে এনে ছেড়ে দিন।
ধাপ 03
আপনার ভিডিও রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার ভিডিও ও আপলোড করা অডিও ট্র্যাকটি একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে।
আরও জানুন
'ভিডিওতে অডিও যুক্ত করা'র টিউটোরিয়াল
অডিও যুক্ত করুন, একটি MP4 ভিডিওতে মিউজিক যুক্ত করুন
VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে আপনার ভিডিওগুলোতে মিউজিক যুক্ত করার সুযোগ দেয়। আপনি কি একটি ভিডিওতে থাকা অডিও ট্র্যাকটি প্রতিস্থাপিত করতে চান? আপনি সেটিংস এ থাকা সাউন্ড আইকনে ক্লিক করে এটিকে মিউট করতে পারেন। এরপর আপনি আপনার ভিডিওতে চালানোর জন্য অন্য একটি অডিও ট্র্যাক যুক্ত করতে পারেন।
আরও অডিও ট্র্যাক যুক্ত করুন ও এডিট করুন
আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো অডিও ক্লিপ যুক্ত করতে পারেন। এরপর আপনি এগুলোকে টাইমলাইনে স্প্লিট ও ট্রিম করতে এবং পুনরায় সাজাতে পারেন। আরও অডিও ফাইল যুক্ত করতে হলে, বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করুন বা এডিটিং পেন এর নিচে ডানদিকে থাকা প্লাস (+) বাটনে ক্লিক করুন। আপনি প্রত্যেকটি ক্লিপকে আপনার পছন্দমত এডিট করতে পারবেন। এগুলোকে স্প্লিট করুন, ট্রিম করুন এবং পুনরায় সাজান - আপনার ভিডিওর জন্য নিজস্ব অডিও মিক্স তৈরি করুন!
অনলাইন এবং ফ্রী ভিডিও ও অডিও এডিটর
VEED এর সব ভিডিও এডিটিং টুল ফ্রী ও অনলাইন। আপনার ভিডিওতে অডিও যুক্ত করুন, আপনার ভিডিও ও অডিও ক্লিপ উভয়ই এডিট করুন - সম্পূর্ণ বিনামূল্যে! সরাসরি আপনার ব্রাউজার থেকে যে কোন জায়গায় আপনার প্রজেক্টগুলো ব্যবহার করুন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মত ব্যয়বহুল সফটওয়্যার কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১। আপনার MP4 ভিডিওগুলো সিলেক্ট করে VEED এ আপলোড করুন। ২। আপনার অডিও ও ভিডিও এডিট করুন এবং আরও অডিও ট্র্যাক যুক্ত করুন। ৩। আপনার নতুন MP4 ভিডিও রপ্তানি করুন।
VEED MP3, WAV, M4A এর মত সব জনপ্রিয় অডিও ফাইল টাইপ সমর্থন করে। আপনি আপনার ভিডিওতে যুক্ত করার জন্য অনেকগুলো অডিও ট্র্যাক বা ভিন্ন ভিন্ন ফাইল টাইপ আপলোড করতে পারেন।
আপনি আপনার MP4 ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, আগের অডিও ট্র্যাক এর সাথে একই সময়ে চলার জন্য বা আসলটিকে প্রতিস্থাপিত করার জন্য অডিও যুক্ত করুন। আপনি যদি আসল সাউন্ড প্রতিস্থাপিত করতে চান, তাহলে শুধু এডিটিং পেন এ থাকা ভিডিও ট্র্যাকটিতে ক্লিক করুন এবং সাউন্ড আইকনে ক্লিক করে এটিকে মিউট করুন। VEED একটি অনলাইন অ্যাপ, তাই আপনি যে কোন মোবাইল বা ডেস্কটপ ব্রাউজার থেকে এটি ব্যবহার করতে পারেন, যে কোন ডিভাইস থেকে।
হ্যাঁ, আপনি তা পারেন এবং এতে শুধু একটি ক্লিক লাগে! এডিটর থেকে অডিও ট্র্যাকটি সিলেক্ট করে 'ক্লিন অডিও' তে ক্লিক করুন। VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সাউন্ড এনহেন্স করে দিবে।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

শুধু আপনার ভিডিওতে অডিও যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
VEED শুধু আপনাকে আপনার MP4 ভিডিওগুলোতে মিউজিক যুক্ত করতেই সাহায্য করে না, বরং এটি আপনার ভিডিও ও অডিও ক্লিপ এডিট করার সুযোগও দেয়। আমাদের অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যারে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য দুর্দান্ত ভিডিও তৈরি করতে সহায়ক সবগুলো টুল আছে। এটি ব্যবহার করা একেবারেই সহজ। উইন্ডোজ মুভি মেকার এর মত জটিল অ্যাপ ব্যবহার করার দরকার নেই। এই সব কিছুই করুন, সরাসরি আপনার ব্রাউজার থেকে!