Trusted by 1M+ creators
GIF মেকার
অনলাইন GIF মেকার। বিনামূল্যে ভিডিও থেকে অ্যানিমেটেড GIF তৈরি করুন
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















ফ্রী অনলাইন GIF মেকার ও এডিটর
VEED এর অনলাইন GIF মেকার ও এডিটর আপনাকে ভিডিও থেকে GIF তৈরি করতে দেয়। আপনার প্রিয় ভিডিও ক্লিপগুলো সিলেক্ট করে সেগুলোকে অ্যানিমেটেড GIF ইমেজ এ পরিণত করুন। এটি ফ্রী ও অনলাইন, তাই আপনাকে সাবস্ক্রিপশনের জন্য টাকা খরচ করতে হবে না, বা অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনি সরাসরি আপনার ব্রাউজারেই ভিডিও.থেকে GIF তৈরি করতে পারেন। আমাদের GIF এডিটর ব্যবহার করা একেবারেই সহজ।
আপনি আপনার প্রিয় ভিডিও ক্লিপগুলো থেকে GIF তৈরি করুন। আপনি একটি ভিডিও থেকে ছোট ক্লিপ সিলেক্ট করে এটিকে স্প্লিট, লুপ, ট্রিম ও বিভিন্ন কোণে রোটেট করে GIF এ পরিণত করতে পারেন। এমনকি আপনি একটি ইউটিউব ভিডিও থেকেও GIF তৈরি করতে পারেন। শুধু সরাসরি এডিটরে ইউটিউব লিংকটি পেস্ট করুন। আপনার GIF এ টেক্সট, ইমেজ ও ক্যাপশন যুক্ত করে এগুলোকে মজার ও শেয়ারযোগ্য করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন।
কীভাবে একটি GIF তৈরি করবেনঃ
ধাপ 01
আপনার ভিডিও আপলোড করুন
'ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার ফোল্ডারগুলো থেকে আপনার ভিডিও সিলেক্ট করুন। অথবা এটিকে 'একটি ফাইল আপলোড করুন' বক্সে টেনে এনে ছেড়ে দিন।
ধাপ 02
স্প্লিট, কাট ও এডিট করুন
আপনি পুরো ভিডিও থেকে একটি ছোট ভিডিও ক্লিপ সিলেক্ট করে সেটিকে GIF এ পরিণত করতে পারেন। ভিডিওটিকে স্প্লিট করে বাকি অংশ কেটে ফেলুন। টেক্সট, ইমেজ, ইমোজি ইত্যাদি যুক্ত করে আপনার GIF এডিট করুন।
ধাপ 03
ডাউনলোড করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করে ভিডিওটিকে একটি GIF হিসেবে ডাউনলোড করুন। অপশনগুলো থেকে 'GIF হিসেবে ডাউনলোড করুন' অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না।
আরও জানুন
‘কীভাবে একটি GIF তৈরি করবেন' তার টিউটোরিয়াল

আপনার GIF গুলোকে স্প্লিট, কাট, রোটেট ও এডিট করুন
VEED আপনার ভিডিও থেকে একটি ছোট ক্লিপ সিলেক্ট করে সেটিকে একটি অ্যানিমেটেড GIF এ পরিণত করতে দেয়। আপনি যদি আপনার পুরো ভিডিওকে GIF এ পরিণত করতে না চান, তাহলে আপনি এক বা একাধিক ভিডিও ক্লিপ সিলেক্ট করে সেগুলোকে যুক্ত করে একটি GIF তৈরি করতে পারেন। আপনার ভিডিও স্প্লিট করতে আপনাকে শুধু টাইমলাইনে স্লাইডারটিকে সরিয়ে নিতে হবে এবং এর উপর থাকা 'স্প্লিট' টুলে ক্লিক করতে হবে। আপনি যতবার ইচ্ছা, ততবার এটি করতে পারেন। আপনার অপ্রয়োজনীয় সবগুলো ক্লিপ ডিলিট করুন। শুধু ক্লিপ সিলেক্ট করে রাইট-ক্লিক করুন এবং 'ডিলিট করুন' সিলেক্ট করুন বা আপনার কীবোর্ডে থাকা 'Delete' বাটন চাপুন। ভিডিও ক্লিপগুলোকে টেনে এনে পুনরায় সাজান বা একত্রে রাখুন। আপনি আপনার GIF গুলোতে টেক্সট, ক্যাপশন, ড্রয়িং ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন।

ইউটিউব ভিডিওগুলো থেকে GIF তৈরি করুন
এমনকি আপনি ডাউনলোড না করেই সরাসরি ইউটিউব ভিডিও থেকে GIF তৈরি করতে পারেন। শুধু লিংক কপি করে এডিটরে পেস্ট করুন এবং VEED আপনাকে অনলাইনে ইউটিউব ভিডিও এডিট করতে দিবে। এডিট করা শেষ হয়ে গেলে আপনি ভিডিওটিকে একটি GIF ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য দুর্দান্ত ও নতুন GIF তৈরি করার জন্য এটি একটি চমৎকার উপায়। আপনার GIF গুলোকে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করুন। আপনি এগুলোকে ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ম্যাসেজিং অ্যাপ এর মাধ্যমে আপনার বন্ধুদের কাছেও পাঠাতে পারেন। নতুন নতুন চমৎকার সব কন্টেন্ট তৈরি করে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যান এবং আপনার ফলোয়িং বাড়ান।

সব অনুষ্ঠানের জন্যই GIF তৈরি করুন
আপনার যদি কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা না থাকে, বা আগে কখনও GIF তৈরি না করে থাকেন, তাহলে VEED ব্যবহার করে আপনি একজন মাস্টার GIF মেকার হয়ে উঠতে পারেন। আমাদের অনলাইন GIF এডিটর ব্যবহার করা একেবারেই সহজ। আপনি শুধু এলিমেন্টগুলোকে টেনে এনে ছেড়ে দিতে পারেন এবং মাত্র কয়েকটি ক্লিকেই আপনার ইচ্ছা অনুযায়ী GIF এডিট করে নিতে পারেন। জন্মদিনের শুভেচ্ছা, হলিডের শুভেচ্ছা বা অন্য যে কোন উপলক্ষে GIF তৈরি করুন! আপনার বন্ধুবান্ধবকে শুভেচ্ছা জানানোর জন্য বা কেবল মজার ও আকর্ষণীয় কিছু শেয়ার করার জন্য এটি একটি অসাধারণ উপায়। এমনকি আপনি আপনার GIF গুলোতে ইমেজ যুক্ত করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। পারসোনালাইজড টেক্সট, ক্যাপশন, ড্রয়িং ও এমনকি ইমোজিও যুক্ত করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
VEED আপনার নিজের ইউনিক অ্যানিমেটেড GIF তৈরি করার কাজটিকে একেবারে সহজ করে দেয়। একটি ভিডিও আপলোড করুন, ভিডিওটি এডিট করুন বা একটি ছোট ক্লিপ সিলেক্ট করে GIF এ পরিণত করুন। এটিকে একটি GIF ইমেজ হিসেবে ডাউনলোড করুন।
যদিও ওয়েবে এখন প্রচুর ফ্রী GIF মেকার আছে, তবুও VEED এর সুপার সিম্পল ও সহজ ব্যবহারের কারণে এটি সবার থেকে আলাদা। সেই সাথে অনেক রকমের টুল আছে, যা ব্যবহার করে আপনি আপনার অ্যানিমেটেড GIF ইমেজগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আপনার GIF গুলোকে আপনার নিজের করে তুলতে টেক্সট, ক্যাপশন, এমনকি ইমোজিও যুক্ত করুন।
টেক্সট ম্যাসেজের মাধ্যমে GIF পাঠানোর জন্য প্রথমে আপনার এমন একটি ফোন সার্ভিস থাকতে হবে, যা মাল্টিমিডিয়া ম্যাসেজিং এর সুযোগ দেয়। এরপর শুধু আপনার মোবাইল ফোনের আপলোড অপশন সিলেক্ট করে আপনার লাইব্রেরি থেকে অ্যানিমেটেড GIF ইমেজটি সিলেক্ট করুন। GIF টিকে একটি টেক্সট হিসেবে পাঠান।
গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে GIF। এটি একটি অ্যানিমেটেড ইমেজ, যা লুপের মত বারবার প্লে হয়। এতে অডিও বাড দিয়ে টেক্সট, ইমেজ ও অন্যান্য এলিমেন্ট থাকে।
VEED এর অনলাইন GIF ক্রিয়েটরের ব্যবহার সম্পূর্ণ ফ্রী। আপনাকে কোন একাউন্টও খুলতে হবে না। কিন্তু আপনি চাইলে একটি একাউন্ট খুলতে পারেন; এতে আপনার সবগুলো প্রজেক্ট একই জায়গায় সংরক্ষিত হবে এবং আপনি যে কোন ডিভাইস থেকে এগুলো ব্যবহার করতে পারবেন।
ইমোজি ও GIF উভয়ই ভিজুয়াল এলিমেন্ট, কিন্তু GIF ফাইল অ্যানিমেটেড হয় আর ইমোজি অ্যানিমেটেড হয় না। আপনি ইমোজিগুলোকে আলাদা আলাদা ফাইল হিসেবে সংরক্ষণও করতে পারেন না।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

শুধু একটি GIF মেকার থেকেও অনেক বেশি
VEED শুধু GIF তৈরি ও এডিট করা ছাড়াও অনেক কাজে সাহায্য করে। এটি সহজ ও মজার ভিডিও এডিটর, এমনকি আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতারও প্রয়োজন নেই। আপনি অনলাইনেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করতে পারেন এবং অসাধারণ সব গল্প শেয়ার করতে পারেন। আপনার ভিডিও ও GIF গুলোতে ফিল্টার, ইফেক্ট, ইমোজি, ইমেজ, টেক্সট ইত্যাদি যুক্ত করুন। VEED সম্পূর্ণ অনলাইন, তাই আপনাকে আপনার ডিভাইসে কোন কিছু ইন্সটল করতে হবে না। আজই VEED ব্যবহার করে দেখুন এবং GIF ও ভিডিওর মাধ্যমে অসাধারণ সব গল্প শেয়ার করা শুরু করে দিন!