Trusted by 1M+ creators
ভিডিও মেকার
অনলাইনে ভিডিও তৈরি ও এডিট করুন, বিনামূল্যে। অ্যানিমেশন, ছবি ও আরও অনেক কিছু যুক্ত করুন।
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















ফ্রী অনলাইন ভিডিও মেকার ও এডিটর
আপনি কি সোশ্যাল মিডিয়ার জন্য দুর্দান্ত, এংগেজিং ও সুন্দর করে এডিট করা ভিডিও তৈরি করতে চান? তাহলে, আপনি VEED এর ফ্রী অনলাইন ভিডিও মেকার ও এডিটর ব্যবহার করতে পারেন। ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক, টুইটার ইত্যাদির জন্য পারফেক্ট ভিডিও তৈরি করুন। আপনার ব্যবসার প্রচার করা, আপনার ফলোয়ারদেরকে এংগেজ করা বা মজা করার জন্যও অনলাইন ভিডিও কন্টেন্ট ব্যবহার করা যায়। আপনি অ্যাড, ট্রেইলার, টিউটোরিয়াল, প্রোমো, এমনকি আপনি ব্যবসায়ী হয়ে থাকলে অভ্যন্তরীণ যোগাযোগের ভিডিওও তৈরি করতে পারেন। VEED থাকলে অপশনের শেষ নেই এবং টুলগুলোও প্রফেশনাল ও সহজে ব্যবহার করা যায়।
কীভাবে একটি ভিডিও তৈরি করবেনঃ
ধাপ 01
আপনার ভিডিও রেকর্ড করে আপলোড করুন
আপনি আপনার ফোন দিয়ে একটি ভিডিও রেকর্ড করতে পারেন, বা VEED এর ওয়েবক্যাম রেকর্ডার ব্যবহার করতে পারেন। VEED এ এডিট করার জন্য আপনার ভিডিও আপলোড করুন।
ধাপ 02
আপনার ভিডিও এডিট করুন
VEED বিপুল পরিমাণ ভিডিও এডিটিং টুল অফার করে, যা আপনি অসাধারণ ভিডিও তৈরি করতে ব্যবহার করতে পারেন। ফিল্টার, ক্যামেরা ইফেক্ট, টেক্সট, ইমেজ ইত্যাদি যুক্ত করুন।
ধাপ 03
রপ্তানি করুন
আপনি আপনার ভিডিও নিয়ে সন্তুষ্ট হলে শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার ভিডিওটি আপনার ডিভাইসে সংরক্ষিত হয়ে যাবে।
আরও জানুন
'একটি ভিডিও তৈরি করা'র টিউটোরিয়াল

সোশ্যাল মিডিয়ার জন্য মার্কেটিং ভিডিও তৈরি করুন
VEED দিয়ে এংগেজিং ও অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপনার রীচ বাড়িয়ে ফেলুন। আপনি আপনার ভিডিওগুলোকে প্রফেশনাল দেখানোর জন্য ভিডিও ইফেক্ট ও ক্যামেরা ফিল্টার ব্যবহার করতে পারেন। আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। সবগুলো টুলই ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিচার করে, যা আপনাকে সহজেই আপনার ভিডিওতে টেক্সট, সাবটাইটেল, ইমেজ ইত্যাদির মত এলিমেন্ট যুক্ত করতে সাহায্য করে। এটি আপনার ব্যবসার প্রচার বাড়ানোর জন্য ব্র্যান্ড অ্যাওয়েরনেস ক্যাম্পেইন তৈরি করতে সাহায্য করবে। আপনার ভিডিওগুলোতে আপনার ওয়াটারমার্ক বা লোগো যুক্ত করে আপনার কোম্পানি সম্পর্কে মানুষকে জানিয়ে দিন।

এংগেজ করুন, গল্প বলুন এবং কথোপকথন শুরু করুন
চমৎকার সব গল্প বলার একটি দারুণ উপায় হচ্ছে ভিডিও, যা আপনার দর্শকদেরকে এংগেজ করবে এবং আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে উৎসাহিত করবে, তা আপনি একজন ব্যবসায়ী হন, শিল্পী হন বা শুধুই মজা করার উদ্দেশ্যে ভিডিও বানান না কেন। আর আপনি তা অর্জন করতে VEED ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত করার মাধ্যমেও আপনি আরও অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারেন এবং সবার কাছে আপনার ভিডিওগুলোকে আরও সহজে ব্যবহারযোগ্য করে তুলতে পারেন। VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সাবটাইটেল তৈরি করতে পারে। আপনি ইমেজ, মিউজিক ভিজুয়ালাইজার ও অডিও যুক্ত করতে পারেন, যেগুলো আপনাকে চমৎকার সব গল্প বলার জন্য ইউনিক ভিডিও তৈরি করতে সাহায্য করবে।

শেখান এবং ট্রেইন করুন
ট্রেনিং ও শিক্ষাদানের জন্য ভিডিও তৈরি করুন। আপনি VEED ব্যবহার করে কাজের জন্য প্রেজেন্টেশন ভিডিওও তৈরি করতে পারেন। আমাদের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে তথ্যবহুল ও হাউ-টু ভিডিও তৈরি করুন। VEED আপনাকে একই সাথে আপনার স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ড করতে দেয়, যা আপনাকে সহজেই কাজের উদ্দেশ্যে নির্দেশনামূলক ভিডিও বা মজাদার ভিডিও তৈরি করতে সাহায্য করে। অনেক প্রফেশনালই কাজের জন্য VEED ব্যবহার করে। আর এই কাজ করতে আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতার দরকার নেই। আমাদের স্ক্রিন রেকর্ডার ও প্রেজেন্টেশন মেকার ব্যবহার করা একেবারেই সহজ। শুধু 'আপলোড করুন' বাটনে ক্লিক করুন এবং অপশন থেকে 'রেকর্ড করুন' সিলেক্ট করুন। আপনি আপনার প্রেজেন্টেশনগুলোর উপর আঁকতে পারেন, টেক্সট সাবটাইটেল ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
একটি ক্যামেরা, আপনার মোবাইল ফোন বা সরাসরি VEED থেকে আপনার ওয়েবক্যাম দিয়ে রেকর্ড করুন। রেকর্ড করা ফাইলটি VEED এ আপলোড করে এডিট করা শুরু করুন। আপনি এডিট করা ভিডিওটি আপনার ডিভাইসে ডাউনলোড করতে পারেন।
যদিও বাজারে অনেক ফ্রী ভিডিও এডিটর রয়েছে, তবুও VEED এদের সবার থেকে আলাদা, কারণ এতে এমন সব প্রিমিয়াম টুল আছে যা অন্যান্য ফ্রী ভিডিও এডিটরগুলোতে নেই। আপনি কোন একাউন্ট তৈরি না করেই অনেক রকম টুলের সমাহার ব্যবহার করতে পারবেন!
অনেক ইউটিউবারই অনলাইনে তাদের ভিডিওগুলো তৈরি ও এডিট করার কাজে VEED ব্যবহার করেন। এটি ফ্রী, তাই আপনাকে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না।
আপনার ভিডিওগুলো প্রফেশনালদের মত এডিট করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে VEED ব্যবহার করা। সবগুলো টুলেই ড্র্যাগ-এন্ড-ড্রপ ফাংশন আছে, যা আপনাকে কয়েক মিনিটেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করার সুযোগ দেয়।
VEED আপনাকে আপনার ভিডিওগুলোতে ইমেজ ও অডিও সহ অনেক রকমের এলিমেন্ট যুক্ত করতে দেয়। আপনার ভিডিওতে ছবি ও মিউজিক যুক্ত করার জন্য শুধু এডিটরের নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন। আপনার ইমেজ বা অডিও ফাইলগুলোকে সিলেক্ট করুন এবং সেগুলো আপনার ভিডিওগুলোতে যুক্ত হয়ে যাবে।
আপনি অবশ্যই পারেন! VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সাবটাইটেল তৈরি করতে পারে, অথবা আপনি ম্যানুয়ালি সেগুলো টাইপ করতে পারেন। শুধু 'সাবটাইটেল' ট্যাব এ ক্লিক করুন, 'অটো সাবটাইটেল' এ ক্লিক করুন এবং প্রয়োজনমত এডিট করুন।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

শুধু একটি ভিডিও মেকার ছাড়াও আরও অনেক কিছু
VEED শুধু একটি ভিডিও মেকার ছাড়াও অনেক বেশি কিছু। VEED এর মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোকে আরও ছোট ফাইলে কম্প্রেস করতে পারেন - যাতে আপনি সহজেই এগুলোকে ইমেইল বা ম্যাসেজিং অ্যাপ এর মাধ্যমে পাঠাতে পারেন। আপনার ভিডিওগুলোকে অনেক রকম ফরম্যাটে কনভার্ট করুন; MP4, AVI, MOV ইত্যাদি থেকে এবং এগুলোতে কনভার্ট করুন। আমাদের ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার করা সহজ, যাতে আপনি সাবস্ক্রিপশন ছাড়াই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করতে পারেন। VEED একটি GIF মেকার ও এডিটরও বটে। ইউটিউব ভিডিও সহ বিভিন্ন ভিডিও থেকে অ্যানিমেটেড GIF তৈরি করে GIF ফাইল হিসেবেই ডাউনলোড করুন। সাবটাইটেল, টেক্সট, ইমেজ, অডিও ও আরও অনেক কিছু যুক্ত করুন!