Trusted by 1M+ creators

মিউজিক ভিডিও মেকার

আমাদের অনলাইন ভিডিও মেকার ব্যবহার করে এংগেজিং মিউজিক ভিডিও তৈরি করুন।

কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

মিউজিক ভিডিও মেকার

4.6

2,100+ পর্যালোচনাগুলি

Visa logo
Venture Foods logo
Merck logo
Target logo
Pentax logo
Procter & Gamble logo
Meta company logo with infinity symbol and text 'Meta' in gray.
Amazon logo with company wordmark and the brand's signature curved smile.
Google logo
BBC logo featured in VEED's customer showcases.
NBCUniversal
UBS logo with stylized snowflake symbol and text.
Netflix logo in gray lettering.
OpusClip logo
Elevenlabs logo

মিউজিক ও ছবি সহ অনলাইন মুভি মেকার

আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল দেখতে মিউজিক ভিডিও তৈরি করতে চান? অথবা আপনার প্রোডাক্ট প্রমোট করার জন্য একটি মিউজিক ভিডিও তৈরি করতে চান? তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। VEED একটি সম্পূর্ণ অনলাইন ও ফ্রী ভিডিও মেকার, যা আপনাকে মাত্র কয়েকটি ক্লিকেই ছবি ও মিউজিক সহ ভিডিও তৈরি করতে সাহায্য করে। আপনার ছবি, প্রিয় অডিও ট্র্যাক ও ভিডিও ফুটেজগুলো আপলোড করে এখনই কাজ শুরু করে দিন। শুধু টেনে এনে ছেড়ে দিন, এটি একদম সহজ! আমাদের ফ্রী ভিডিও এডিটর ব্যবহার করে ফিল্টার, স্টিকার, ইমোজি, প্রোগ্রেস বার ও অন্যান্য কুল ইফেক্টগুলো যুক্ত করুন! আপনি টেক্সট ও সাবটাইটেল যুক্ত করে আপনার মিউজিক ভিডিওগুলোতে কমেন্টারি, মজার মজার তথ্য এবং একটি অনুপ্রেরণামূলক স্টোরি যুক্ত করুন! VEED এর ফ্রী ভিডিও মেকার ব্যবহার করে আপনার দর্শকদের জন্য হাই কোয়ালিটির প্রফেশনাল দেখতে মিউজিক ভিডিও তৈরি করুন। এটি ব্যবহার করা সহজ, ক্লিন ও দ্রুত! তাই আজই শুরু করে দিন এবং আপনার ব্রাউজার বন্ধ করার আগেই একটি অসাধারণ মিউজিক ভিডিও তৈরি করে ফেলুন!

কোন কিছু ডাউনলোড করার দরকার নেই - VEED একটি সম্পূর্ণ অনলাইন ভিডিও এডিটর এবং সরাসরি আপনার ব্রাউজারেই কাজ করে। সাফারি, মাইক্রোসফট এজ, ক্রোম, মজিলা ফায়ারফক্স ইত্যাদি যে কোন ব্রাউজারে VEED ওপেন করুন। আপনার ডিভাইস ঝামেলাপূর্ণ অ্যাপ দিয়ে পূর্ণ করা বা জটিল সফটওয়্যার বুঝতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার দরকার নেই। যে কোন ফরম্যাটে আপনার ফাইলগুলো আপলোড করুন এবং সরাসরি আপনার ব্রাউজার থেকেই তৈরি হওয়া ভিডিওটি ডাউনলোড করুন। আপনার হাই-কোয়ালিটির মিউজিক ভিডিও তৈরি করার যাত্রাটিকে সহজ করে দেওয়ার জন্যই আছে VEED।

কীভাবে অনলাইনে মিউজিক ভিডিও তৈরি করবেন

ধাপ 01

আপলোড করুন

VEED এ আপনার ছবি, ভিডিও ও মিউজিক আপলোড করুন। শুধু টেনে এনে ছেড়ে দিন, সব ফাইল টাইপই গ্রহণযোগ্য।

ধাপ 02

মিউজিক যুক্ত করুন

সবকিছু আপলোড হয়ে গিয়েছে? চমৎকার, তাহলে এখনই আপনার মিউজিক ট্র্যাকগুলোকে টেনে এনে কমলা রঙের ভিডিও ট্র্যাকটির উপর ছেড়ে দিন। অডিও ট্র্যাক এ ক্লিক করে এর পজিশন পরিবর্তন করুন, বা অডিওটি কাট, ট্রিম ও স্প্লিট করুন। এরপর টেক্সট ,ছবি ও স্পেশাল ইফেক্ট যুক্ত করে আপনার ভিডিওতে একটি ফিনিশিং টাচ দিন। যতক্ষণ না আপনার ভিডিও মনের মত দেখায়, ততক্ষণ আমাদের বিভিন্ন টুল ও ফিচার ব্যবহার করে দেখুন।

ধাপ 03

ডাউনলোড করুন, শেয়ার করুন এবং প্রমোট করুন

আপনার মিউজিক ভিডিও নিয়ে খুশি? পারফেক্ট, এখন আপনি ডাউনলোড ও শেয়ার করার জন্য প্রস্তুত! এডিটরের উপরে ডান কোণায় থাকা 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার ভিডিওটি কয়েক সেকেন্ডেই রেন্ডার হয়ে যাবে। শেয়ার করা শুরু করে দিন!

আরও জানুন

'কীভাবে মিউজিক সহ ভিডিও তৈরি করবেন' তার টিউটোরিয়াল

Man in an orange jacket under a green spray paint design with a music video maker toolbar highlighting AI tools.

সহজেই ব্যবহারযোগ্য

VEED কে আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমাদের টুল থাকলে ঝামেলাপূর্ণ সফটওয়্যার ডাউনলোড করার দরকার নেই এবং অতিরিক্ত টুল কীভাবে ব্যবহার করতে হবে তা শিখতে গিয়ে সময় ও শক্তিও খরচ করতে হবে না। আমাদের আধুনিক ও সহজ ইউজার ইন্টারফেসটি সহজেই বোধগম্য এবং এটি সহজেই নেভিগেট করা যায়। এতে আমাদের মোবাইল সাইটও আছে, যা আপনাকে দ্রুত চমৎকার সব মিউজিক ভিডিও তৈরিতে সাহায্য করে! আপনি ভিডিও তৈরির কাজে নতুন হন বা প্রফেশনাল হন, VEED আপনার জন্য পারফেক্ট টুল। স্টিকার, ফিল্টার, স্পেশাল ইফেক্ট, সাবটাইটেল এর মত আমাদের সবগুলো ফিচার মাউসের কয়েকটি ক্লিকেই ব্যবহার করা যায়। কোন ডাউনলোড বা সাইন-আপের প্রয়োজন নেই, সরাসরি কাজ করা শুরু করে দিন।

Close up of a person looking up with a lyric video maker auto subtitle button overlay for generating text.

ব্যাখ্যাকারী ভিডিও

VEED এর সুন্দর ও গোছানো ইন্টারফেস চমৎকার সব মিউজিক ভিডিও তৈরির জন্য পারফেক্ট। VEED এর অনলাইন ভিডিও মেকার একই সাথে অডিও, ভিডিও ও ইমেজ এর মত সব মিডিয়া ফাইল টাইপের সাথে কাজ করে। তাই আপনি VEED ব্যবহার করে আপনার নিজস্ব ব্যাখ্যাকারী ভিডিও তৈরি করতে পারেন। আপনি একটি প্রোমো ভিডিও, হাউ-টু ভিডিও বা শুধু একটি মিউজিক ভিডিও, যাই তৈরি করুন না কেন, VEED আপনাকে সেটি একেবারে কম সময়ে তৈরি করতে সাহায্য করবে। এটি স্পেশাল ইফেক্ট, ট্রানজিশন, টেমপ্লেট, টেক্সট, স্টিকার, ইমোজি, এমনকি অটোমেটিক ক্যাপশন জেনারেটর এর মত চমৎকার সব ফীচার দিয়ে পরিপূর্ণ। আমাদের ফ্রী অনলাইন ভিডিও মেকার আপনার নতুন ভিডিওগুলোকে হাই কোয়ালিটির ব্যাখ্যাকারী, প্রোডাক্ট ডেমো, টিউটোরিয়াল, মার্কেটিং ভিডিও ইত্যাদিতে পরিণত করবে।

Man sitting on a leather chair in a field with a video editor timeline track displaying a music video sequence.

লিরিক ভিডিও

কোন কষ্ট ও চিন্তা ছাড়াই লিরিক ভিডিও তৈরি করতে চান? আর কোথাও দেখতে হবে না। আমাদের বহুমুখী ভিডিও মেকার আপনার ভিডিও এডিটিং এর পারফেক্ট সঙ্গী। আপনি লিরিক ভিডিও সহ যে ধরণের ভিডিওই তৈরি করতে চান না কেন, VEED আছে আপনার পাশেই! দেখুন, VEED শুধু একটি সহজ ও অফ-দা-শেলফ ভিডিও মেকার না। VEED আপনার যত ইচ্ছা তত মিউজিক ফাইল আপলোড করতে দেয় এবং বিভিন্ন মিউজিক ট্র্যাককে মিক্স করে একটি সিঙ্গেল অডিও (বা ভিডিও) ফাইল হিসেবে ডাউনলোডও করতে দেয়। যে কোন ফরম্যাটে যে কোন গান আপলোড করুন এবং এক্সপেরিমেন্ট করা শুরু করে দিন। এছাড়াও, আপনি সাউন্ড ওয়েভ, আর্টওয়ার্ক ও ইমেজ যুক্ত করতে পারেন, এমনকি বিরক্তিকর ব্যাকগ্রাউন্ড মিউজিকও মুছে ফেলতে পারেন। সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে, আপনি এমনকি সরাসরি ইউটিউব থেকেও ভিডিও আমদানি করতে পারেন, শুধু URL টি কপি করে পেস্ট করে দিন। অন্যভাবে বললে, আমাদের টুলের বিশাল সমাহার আপনার লিরিক ভিডিওগুলোকে ক্লিন, প্রফেশনাল ও দুর্দান্ত দেখাতে কাজে লাগবে। তাই এখনই আপনার টীম মেম্বারদের কাছ থেকে হাততালি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

  • আপনার অডিও ফাইলটি আপলোড করুন বা ইউটিউব থেকে রপ্তানি করুন। অডিও ট্র্যাকটিকে এডিটরে কমলা রঙের ভিডিও ট্র্যাকের উপর এনে রাখুন। প্রয়োজনমত অ্যাডজাস্ট করুন, কাটুন, মার্জ করুন এবং স্প্লিট করুন। আপনি আমাদের মুভি মেকার দিয়ে অডিও সরাতেও পারেন এবং এটিকে মিউজিক বা বি-রোল ক্লিপের উপর ভয়েসওভার দিয়ে প্রতিস্থাপিতও করতে পারেন।

  • এটি কঠিন শোনাতে পারে, কিন্তু আসলে কঠিন না! ইমেজ, মিউজিক, ভিডিও - VEED সব টাইপের মিডিয়ার সাথে কাজ করে এবং আপনাকে এগুলো কম্বাইন করে কিছু অসাধারণ ভিডিও তৈরি করতে সাহায্য করে। শুধু আপনার মিডিয়াটি VEED এ আপলোড করুন, টেনে এনে ছেড়ে দিন এবং এডিট করা শুরু করুন। ছবিগুলোকে আপনার পছন্দমত কাট, ক্রপ ও এডিট করুন এবং পুনরায় সাজান। এরপর আমাদের স্টিকার ও ইমোজির মত কুল ফীচারগুলো ব্যবহার করে আপনার ভিডিওটিকে সাজিয়ে তুলুন।

  • VEED একটি ব্রাউজারভিত্তিক টুল, তাই আপনাকে শুধু আপনার পছন্দের ব্রাউজার - সাফারি, ক্রোম, এজ, ফায়ারফক্স ইত্যাদিতে VEED এর ভিডিও এডিটর ওপেন করতে হবে। কোন কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই। VEED এর অনলাইন এডিটর আপনাকে ভিডিও তৈরির প্রক্রিয়াতে গাইড করার জন্য বিভিন্ন রকম নির্দেশনা, টিপস ও লেবেল দিয়ে পরিপূর্ণ। এটি ব্যবহার করে দেখুন এবং সবকিছুই বুঝতে পারবেন!

  • ভিডিওর মাধ্যমে এংগেজমেন্ট বাড়ানোর অনেক উপায় আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলো হচ্ছেঃ একটি ভাল গল্প বলা; সহজ ও ছোট রাখা, চমকপ্রদ ও আকর্ষণীয় করে তোলা; প্যাটার্ন-ব্রেক যুক্ত করা; আপনার দর্শকদের জন্য মুল্যবান কিছু যুক্ত করা এবং একটু হাস্যরস যুক্ত করা। নিশ্চিত করুন যেন আপনার ভিডিওটি হাই-কোয়ালিটির হয় এবং কোন অপ্রয়োজনীয় ফুটেজ না থাকে। VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে অ্যাডোবিতে উল্লেখ করা সবগুলো পয়েন্ট অর্জন করতে সাহায্য করে!

  • VEED বিভিন্ন কারণে সবচেয়ে ভাল অনলাইন ভিডিও মেকার। প্রথমত, এটি ব্যবহার করা সহজ এবং কোন একাউন্ট তৈরি করা বা সাইন আপ করার দরকার নেই। এছাড়াও, এটি দ্রুত, সহজেই ব্যবহারযোগ্য এবং নতুনদের জন্য পারফেক্ট। আমাদের অনেক রকম টুলের সমাহার আপনাকে একটি বাটন টাচ করেই দুর্দান্ত সব ভিডিও তৈরির কাজে প্রয়োজনীয় সবকিছু ব্যবহার করার সুযোগ দেয়।

  • VEED মোবাইল ডিভাইসে ভাল কাজ করে! শুধু আপনার পছন্দের ব্রাউজারে VEED এর ভিডিও এডিটরটি ওপেন করুন, আপনার ভিডিও ফাইলটি/গুলো আপলোড করুন এবং এডিট করা শুরু করে দিন! এটি এতটাই সহজ, কোন অ্যাপ দরকার নেই এবং কোন পেমেন্ট বা ক্রেডিট কার্ডেরও প্রয়োজন নেই। VEED এর সহজেই ব্যবহারযোগ্য অনলাইন ভিডিও এডিটর ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইলসহ সব ডিভাইস টাইপে কাজ করে।

Trusted by 1M+ creators

যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷

কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

মিউজিক ভিডিও মেকার

শুধু একটি মিউজিক ভিডিও মেকার ছাড়াও আরও অনেক কিছু

মিউজিক ভিডিও থেকে শুরু করে চমৎকার প্রোমো ভিডিও তৈরি করা পর্যন্ত - VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে এই সবকিছুতেই সাহায্য করে। থাম্বনেইল, মার্কেটিং ভিডিও, ট্রাভেল ভ্লগ তৈরি করুন, পছন্দ আপনার। একটি টিকটক ভিডিও টিজার এডিট করুন, আপনার মুভির আইজিটিভি ট্রেইলারে সাবটাইটেল যুক্ত করুন এবং আরও কত কী! একটি বিয়ের কম্পাইলেশন, হলিডের স্মৃতিচারণ বা জন্মদিনের অনুষ্ঠান, যাই হোক না কেন, VEED যে কোন অনুষ্ঠানের উদ্দেশ্যে হাই কোয়ালিটির মুভি বানানোর জন্য সবচেয়ে ভাল মুভি মেকার। আজই বিনামূল্যে ভিডিও তৈরি করা শুরু করুন। কোন ক্রেডিট কার্ডেরও প্রয়োজন নেই।